শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
রোববার
বিজিবি সদর দপ্তর থেকে
পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায়
বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ
ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি,
বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায়
তাঁরা দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোড়, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা
এলাকায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।