ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
City News

মঙ্গলবারের হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা, একই স্থানে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচিকে ঘিরে প্রশাসনের নিষেধাজ্ঞা

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই কর্মসূচিতে যাচ্ছে এনসিপি, জেলায় উত্তেজনা

এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ও হাসনাত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। তবে একই স্থানে বিএনপি ছাত্রদলও কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

প্রশাসনের এই নিষেধাজ্ঞার মধ্যেও কর্মসূচিতে অংশ নিতে হবিগঞ্জের পথে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এনসিপি সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাচ্ছেন। এর আগে থেকেই জেলায় অবস্থান করছেন নাসিরউদ্দীন পাটওয়ারী সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছেন। ১৪৪ ধারার মধ্যে কর্মসূচি কীভাবে পালন করা হবেএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা পৌঁছানোর পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপিরজুলাই পদযাত্রাচলাকালে এবং কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। ঘটনায় বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলে এনসিপি। তবে বিষয়ে বিএনপি বা ছাত্রদলের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এনসিপির দাবি, হামলার একপর্যায়ে সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা রাতেই হবিগঞ্জ ত্যাগ করেন।

পরদিন একই স্থানে নতুন করে কর্মসূচির ঘোষণা দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ফলে হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বিষয় : বিএনপি নাহিদ ইসলাম বিক্ষোভ হবিগঞ্জ এনসিপি জুলাই পদযাত্রা ১৪৪ ধারা হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দীন পাটওয়ারী সারজিস আলম ছাত্রদল

City News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই কর্মসূচিতে যাচ্ছে এনসিপি, জেলায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। তবে একই স্থানে বিএনপি ছাত্রদলও কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

প্রশাসনের এই নিষেধাজ্ঞার মধ্যেও কর্মসূচিতে অংশ নিতে হবিগঞ্জের পথে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এনসিপি সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাচ্ছেন। এর আগে থেকেই জেলায় অবস্থান করছেন নাসিরউদ্দীন পাটওয়ারী সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত বলেন, কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছেন। ১৪৪ ধারার মধ্যে কর্মসূচি কীভাবে পালন করা হবেএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা পৌঁছানোর পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপিরজুলাই পদযাত্রাচলাকালে এবং কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। ঘটনায় বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলে এনসিপি। তবে বিষয়ে বিএনপি বা ছাত্রদলের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এনসিপির দাবি, হামলার একপর্যায়ে সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা রাতেই হবিগঞ্জ ত্যাগ করেন।

পরদিন একই স্থানে নতুন করে কর্মসূচির ঘোষণা দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ফলে হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x